রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

  



নারায়ণগঞ্জ খবর ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান। তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান।
আজ রোববার মো. শামছুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি। তিনি যত দূর দেখেছেন, তাতে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাতে এখনই তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন নেই। কারাগারে আসার আগে থেকেই তাঁর আরথ্রাইটিসের সমস্যা ছিল। এখন সেই সমস্যা কিছুটা বেড়েছে। তাঁর বাঁ পা ও বাঁ হাতে একটু ব্যথা হয় এখন। যেহেতু বাঁ পাশে ব্যথা, তাই ধরে নেওয়া যায় তাঁর কোমরে কিছুটা সমস্যা আছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছর সাজা পেয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। দুই মাসের মাথায় গতকাল শনিবার তিনি চিকিৎসার জন্য কারাগারের বাইরে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। সামনে ও পেছনে ছিল র‍্যাবের পাহারা। পুলিশের কালো রঙের একটি গাড়িতে করে তাঁকে হাসপাতালে আনা হয়।
বিএসএমএমইউ সূত্র জানায়, খালেদা জিয়ার কোমর ও ঘাড়ের এক্স-রে করা হয়। পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়। চার সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশে এসব পরীক্ষা করা হয়।
বেলা পৌনে দুইটায় খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এরপরই বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, আপাতদৃষ্টিতে তিনি ভালো আছেন। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষার ফলাফল কারা প্রশাসনকে জানাবে।
তবে বিএনপি বলেছে, এই চিকিৎসায় তাদের আস্থা নেই। সরকার চিকিৎসার নামে নাটক করেছে। এই চিকিৎসায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের কোনো পরামর্শ নেওয়া হয়নি।
এর আগে ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে। পরদিন বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়।
গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান। তিনি বলেন, ‘ম্যাডামের স্বাস্থ্য খুব ভালো নয়।

বর্ষবরণে মুখোশ নয়, অনুষ্ঠান বিকাল ৫ টায় শেষ করার নির্দেশ


নারায়ণগঞ্জ খবর ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলশোভাযাত্রায় মুখে কোন মুখোশ ব্যবহার করা যাবে না, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান কামাল বলেন, পয়লা বৈশাখে যে কোন খোলা জায়গায় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে, শুধুমাত্র রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
তিনি বলেন, পয়লা বৈশাখের মঙ্গলশোভাযাত্রায় ভূভুজেলা নিষিদ্ধ থাকবে, এছাড়াও শোভাযাত্রায় মুখোশ মুখে নয়, হাতে প্ল্যাকার্ড হিসেবে রাখতে হবে। বৈশাখের বর্ষবরণের উদযাপন অনুষ্ঠানে ইভটিজিং, উচ্ছৃ্খলতা ও নাশকতা প্রতিরোধে মোবাইল কোর্ট থাকবে ।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রূপগঞ্জে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে পালন উপলক্ষে সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ খবর ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি) : উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ভাবে পালন উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা  আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম,

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ই আ মাসুদ মজুমদার , আনসার ও ভিডিপি অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক অফিসার হাফিজা বেগম,পূজা কমিটির সভাপতি শ্রী গনেশ চন্দ্র পালসহ ৪১ টি পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। এসময় রূপগঞ্জে ৪১ টি পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে পালন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন পূজা কমিটির ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।

রূপগঞ্জে ওলামাদলের ত্রাণ সংগ্রহ

নারায়ণগঞ্জ খবর২৪(রূপগঞ্জ প্রতিনিধি):রূপগঞ্জরে যাত্রামুড়ায় রোহঙ্গিা মুসলমিদরে সার্হাযাথে ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়ছে।ে শুক্রবার (২২ সপ্টেম্বের) দুপুরে এলাকার শতশত বাসন্দিা স্বচ্ছোয় রোহঙ্গিাদরে জন্য চাল, চড়িা, খাবার প্লটে,  শাড়ি কাপড়সহ নত্যিপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করনে। এ সময় নারায়ণগঞ্জ জলো ওলামাদলরে উদ্যোগে এক সংক্ষপ্তি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতত্বি করনে ওলামাদলরে কন্দ্রেয়ি কমটিরি সহসভাপতি ও জলো ওলামাদলরে সভাপতি মো. সামছুর রহমান খান বনেু। এ সময় প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে এডভোকটে তমৈূর আলম খন্দকার।

সভায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখনে-জলো ওলামদল নতো এনামুল হক, ডা. মাজহারুল ইসলাম আজাহার, আব্দুল হাই তালুকদার, তারাব পৌর ওলামাদলরে সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক আমরি হোসনে খান, থানা শ্রমকিদল নতো ইদ্রসি আলী, আমরি হোসনে, নাসরি মোল্লা, আলম ময়িা, কালাম মোল্লা, মহলিা নত্রেী অজুফা আক্তার প্রমুখ।

তমৈূর আলম খন্দকার অবলিম্বে রোহঙ্গিা মুসলমিদরে ওপর হত্যা, নপিড়িন, নর্যিাতন বন্ধ করে বাংলাদশেে আসা লোকজনকে ফরেত নয়োর আহবান জানান।

সামছুর রহমান খান বনেু বলনে, সরকার দলরে এমপি মন্ত্রীরা রোহঙ্গিা ইস্যু নয়িে শুধু বড় বড় কথা বলে বড়োচ্ছ।বিএপিকে  দোষারোপ করছে।

এদকিে রূপগঞ্জরে ভুলতা ষ্ট্যান্ড জামে মসজদি, হোড়গাঁও মাদ্রাসা, গোলাকান্দাইল দক্ষণিপাড়া মসজদি, র্মতুজাবাদ জামে মসজদি, স্কলার হোমস স্কুল এন্ড কলজেরে উদ্যোগে রোহঙ্গিা নর্যিাতন বন্ধে বক্ষিোভ মছিলি বরে করা হয়। 

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

নারায়ণগঞ্জ খবর২৪(স্টাফ রিপোটার):বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই শ্রমিক বলে জানান রেডক্রিসেন্টের পরিচালক আজম খান।

বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ির সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায়  রোহিঙ্গা শিবিরের দিকে যাচ্ছিল।

পথে ওই এলাকায় পৌঁছলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও  তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

উৎসর্গ তোমায়



                                                 নারায়ণগঞ্জ খবর২৪(বিশেষ প্রতিনিধি):
                                                             উৎসগ তোমায়                                                    
                                                         কবি:সাদিয়া সিদ্দিকা                                                                                                  
                                          র্আর কত উৎসর্গ করবো তোমায়?
                                       বসন্তগুলো কেমন নির্জীব হয়ে কেটে যাচ্ছে!
                                 দেবদারু বনের পাতায় আমার অন্তেষ্টিক্রিয়া চলছে!
                                             তুমি একবার এসে দেখে যাও,
                                             তুমি একবার এসে শুনে যাও,
                                              তুমি একবার এসে বলে যাও!
                                               আমি জানি তুমি পারবে না!
                                             এসব তোমার পারার কথা না।
                                        অথচ কী চমৎকার একজন পুরুষ তুমি!!
                                 উৎসর্গ করতে করতেইই হয়ত মৃত্যু হবে আমার,
                                        কৃষ্ণপক্ষের রাতেরমত তোমায় ভালবাসি,
                                       কিংবা ভালবাসি কোন বাধ ভাঙা জ্যোৎস্নারমত!
                                                তুমি ভয়ঙ্কর!বেশ ভয়ঙ্কর তুমি!!
                                    তোমার ঠোঁটের মারাত্মক প্রেমে আমার মৃত্যু হয়েছে!
                                          আমি তো বারবার,আবার মৃত্যুবরণ করি!
                                  রাজপথে কোন একদিন মিছিল হবে তোমার জন্য,
                                                            তুমি দেখো,
                      সত্যিই একদিন তোমার শহরে ছেয়ে যাবে আমার ভালবাসার পোস্টারে!
                                         তুমি চলে গেলে আমার কিচ্ছুটি হবেনা,
                                হয়ত বারবার আমৃত্যু তোমার স্বাদ গ্রহন করতে ইচ্ছে হবে!
                                    খোলা জানালার পাশে আমি রোজ উঁকি দিয়ে থাকি,
                                                এই বুঝি জ্যোৎস্না নেমেছে আকাশ ফেটে!
                                                     এই বুঝি ভেসে বেরাবে আমৃত্য প্রেম!
                                   কতটা কবিতা লিখেছি তোমায় উৎসর্গ করে জানো?
                              হয়ত সহস্র কবিতা বাক্সবন্দি করে রেখেছি তোমার কারাগারে!
                           তোমার বুকে আমি প্রেম চাষ করতে গিয়ে একরাশ বেদনা নিয়ে ফিরেছি!
                                         তুমি হয়ত হাজারো তরুনী পাবে,পাবে অজস্র দেবী,
                                   কিন্তু মনে রেখো পুরুষ,আমারমত প্রেমিকা কোথাও পাবেনা!
                                                     আর কত উৎসর্গ করবো তোমায়?
                                                              এবার একটু স্বস্তি দাও!

                                                     আর কত উৎসর্গ করবো তোমায়?
                                                বসন্তগুলো কেমন নির্জীব হয়ে কেটে যাচ্ছে!
                                           দেবদারু বনের পাতায় আমার অন্তেষ্টিক্রিয়া চলছে!
                                                        তুমি একবার এসে দেখে যাও,
                                                         তুমি একবার এসে শুনে যাও,
                                                          তুমি একবার এসে বলে যাও!
                                                          আমি জানি তুমি পারবে না!
                                                         এসব তোমার পারার কথা না।
                                                অথচ কী চমৎকার একজন পুরুষ তুমি!!
                                            উৎসর্গ করতে করতেইই হয়ত মৃত্যু হবে আমার,
                                                 কৃষ্ণপক্ষের রাতেরমত তোমায় ভালবাসি,
                                             কিংবা ভালবাসি কোন বাধ ভাঙা জ্যোৎস্নারমত!
                                                        তুমি ভয়ঙ্কর!বেশ ভয়ঙ্কর তুমি!!
                                           তোমার ঠোঁটের মারাত্মক প্রেমে আমার মৃত্যু হয়েছে!
                                                   আমি তো বারবার,আবার মৃত্যুবরণ করি!
                                                রাজপথে কোন একদিন মিছিল হবে তোমার জন্য,
                                                                        তুমি দেখো,
                                     সত্যিই একদিন তোমার শহরে ছেয়ে যাবে আমার ভালবাসার পোস্টারে!
                                                   তুমি চলে গেলে আমার কিচ্ছুটি হবেনা,
                                            হয়ত বারবার আমৃত্যু তোমার স্বাদ গ্রহন করতে ইচ্ছে হবে!
                                              খোলা জানালার পাশে আমি রোজ উঁকি দিয়ে থাকি,
                                                   এই বুঝি জ্যোৎস্না নেমেছে আকাশ ফেটে!
                                                       এই বুঝি ভেসে বেরাবে আমৃত্য প্রেম!
                                              কতটা কবিতা লিখেছি তোমায় উৎসর্গ করে জানো?
                                    হয়ত সহস্র কবিতা বাক্সবন্দি করে রেখেছি তোমার কারাগারে!
                               তোমার বুকে আমি প্রেম চাষ করতে গিয়ে একরাশ বেদনা নিয়ে ফিরেছি!
                                                তুমি হয়ত হাজারো তরুনী পাবে,পাবে অজস্র দেবী,
                                            কিন্তু মনে রেখো পুরুষ,আমারমত প্রেমিকা কোথাও পাবেনা!
                                                             আর কত উৎসর্গ করবো তোমায়?
                                                                      এবার একটু স্বস্তি দাও!
                                

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

দিনাজপুরে বন্যায় চরম দুর্ভোগ











নারায়ণগঞ্জ খবর২৪(দিনাজপুর প্রতিনিধি):দিনের প্রবল বর্ষনের ও ভারত পাহাড়ী ঢলের পানিতে দিনাজপুরের ৩টি প্রধান নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুনর্ভবা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩৪ দশমিক ২৫ মিটার,আএাই নদীর পানি ৪০ দশমিক ২৪ মিটার এবং ইচ্ছমতি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ২৯ দশমিক ৬০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার অন্যান্য প্রায় ১০টি শাখা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়ে জমি ও বসতবাড়ি বন্যায় প্লাবিত করেছে। পানির তীব্র স্রোতে দিনাজপুর সদর উপজেলা তুতবাগান মহুতপাড়া শহর রক্ষায় বাধের প্রায় ২০০ ফুট নদীতে তলীয়ে গেছে। এছাড়া সুন্দরা , লালবাগ,জারারামপুর,উলিপুর,সুখসাগর ইত্যাদি বেশ কিছু এলাকার বাধ ভেঙ্গে বন্যায় তলিয়ে যায়। এখানে প্রত্যক্ষ এলাকাবাসীরা  জানা যে, দিনাজপুরে ৮টি উপজিলায় আংশিক বন্যায় কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ৪টি উপজিলায় সেনাবাহিনী উদ্ধার কাজে অংশগ্রহন করে। ৬টি পয়েন্টে বাধ ভেঙ্গেছে এবং পানিতে ডুবে শিশু মৃত্যু হয়েছে ফসলের অনেক ক্ষতি হয় । দিনাজপুর সদর উপজেলা  বিরল, বোচাগঞ্জ,  বীরগঞ্জ , খানসামা ও ফুলবাড়ি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী ফয়েজুর রহমান জানান,অসংখ্য স্থানে বাধ ভেঙ্গে যাওয়ার সেগুলো মেরামত করা হচ্ছে। তবে বালুর অভাবে বাধ মেরামতের কাজ বাধা হয়ে দাড়িঁয়েছে । তিনি আরো বলেন, রংপুর থেকে বালু আনা চেষ্টা চালানো হচ্ছে । এ সময় দিনাজপুরে ৬ থানার এম.পি জনাব শিবলী সাদিক সাধারন মানুষকে খাদ্যদ্রব এবং অন্যান্য সমগ্র বিতরন করেন।।।
 

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

গলাচিপা টু বিসিক রোডগুলো জলাবদ্ধতার দূর্ভোগ

নারায়ণগঞ্জ খবর২৪(নিজেস্ব প্রতিনিধি):নারায়ণগঞ্জে একমাএ শিল্প এলাকা হল বিসিক। এই বিসিক রোড দিয়ে সাধারন জনগন যাওয়া- আসা করে গলাচিপা থেকে। কিন্তু দূভার্গক্রমে আষাঢ়-শ্রাবন বাংলা মাসে যে বর্ষা হয় তখন গলাচিপা রোড বন্যা প্লাবিত হয়ে যায় এতে করে অনেক সাধারন মানুষের চরাচল করতে অসুবিধা হয়,এই রোডে মেইনহলগুলো  সঠিকভাবে নিস্কাষন না থাকায় এই ধরনের সমস্যা হয়,জানান এলাকাবাসী। তারা বলেন সিটি কোরর্পশনে কোনো উদ্যেগ  নেই বলেই চলে।
 

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

নষ্ট হচ্ছে বিদ্যালয় পরিবেশ এবং ছাএরা

নারায়ণগঞ্জখবর২৪ (সাকিব মাহাবুব):বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয় মানুষকে শিখিয়ে দিয়ে নিজের যোগত্যা অর্জন করে। বিদ্যালয় মানুষকে শিখার প্রাথমিক আশ্রয়স্থল। যদি একটি বিদ্যালয়ে কোন শিখা এুটি থাকে তাহলে শিখার্থীরা ঐ এুটি থেকে বঞ্চিত হয়ে যায়।

তেমনী  নারায়ণঞ্জে একটি বিদ্যালয় আছে যার নাম ”বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়”। এই বিদ্যালয়টি প্রায় অনেক ছাএ-ছাএী অধ্যায়ন করে। এই বিদ্যালয়ে ছাএ থেকে ছাএী পরিখায় উওৃীন হয় বেশি।। কিন্তু এর কারন কী? এর কারন হলো দশম,নবম ও অষ্টম শ্রেনীর ছাএরা কিছু না কিছুতে জড়িত থাকে,যেমন:মাদক, নেশাদ্রব সিগারেট ,ইয়াবা,কোনো মারামারি ইত্যাদি করে থাকে যা সামাজিক প্রতিষ্ঠনে নাম নষ্ট করে দেয়। যার ফলে ছাএ এমন হয়ে দাড়াঁয় যে শিখক – ছাএকে ভয় পায়। এমন অবস্থাতে বিদ্যালয় প্রধান মেডাম সুলতানা বেগম এবং  বিদ্যালয়ে সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব তারা এই বিষয় কি কিছু দেখে না।

সাধারন অভিবাবকরা এই বিষয় নিয়ে অনেক  প্রশ্ন তাদের মনে।।।।

সোমবার, ৮ মে, ২০১৭

আ:লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত-১২

নারায়ণগঞ্জ খবর ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’পক্ষের তিন দফা ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ভাংচুর, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া ওয়ার্ড আওয়ামীলীগের একটি অস্থায়ী কার্যালয় ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো খালপাড় এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, তেতলাবো এলাকার আওয়ামীলীগ নেতা ও কাদির বাহিনীর প্রধান আব্দুল কাদির নিজ এলাকাসহ আশ-পাশের এলাকায় সরকারী-বেসরকারী জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ড করে আসছে। পার্শবর্তী দক্ষিণ মাসাবো এলাকার কমিশনার ও আওয়ামীলীগ নেতা রাসেল শিকদারও একই কায়দায় অপরাধমুলক কর্মকান্ড করে আসছে। এসব অবৈধ কর্মকান্ডের আধিপত্য নিয়ে আব্দুল কাদিরের সঙ্গে রাসেল শিকদারের দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিলো। আর ওই বিরোধের জের ধরেই বিকেলে রাসেল শিকদার বাহিনীর সদস্য আজিজুল মাতবর, সবুজ, সোহাগ, স¤্রাটসহ তাদের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কাদির বাহিনীর সদস্য আমিন ও আক্কাসের উপর হামলা চালিয়ে তাদের ব্যবহৃত মটরসাইকেল ভাংচুর করে। পরে কাদির বাহিনীর সদস্য আক্কাস, আমিন, ওসমান, ইমন, উজ্জল, আয়নাল, করিম, তাহেরসহ তাদের লোকজনও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মাঝে তিন দফা ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ভাংচুর, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আমিন, ইব্রাহীম, আক্কাস মিয়া, ফাইজুল মাতবর, উজ্জল, রহিমা, ছোয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় এলাকার হাটবাজারের দোকানপাট। যে কোন সময় আবারোও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এর আগে, গত রোববার মধ্যে রাতে দুর্বৃত্তরা ওয়ার্ড আওয়ামীলীগের একটি অস্থায়ী কার্যালয় ভাংচুর চালিয়ে আগুন জ¦ালিয়ে দেয়। কার্যালয় ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


রবিবার, ৭ মে, ২০১৭

এটি এম কামাল এর ৫৯ তম জন্মদিন

      
নারায়ণগঞ্জ খবর ২৪(নগর প্রতিনিধি) রবিবার ৭ মে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী মানবাধিকার সংগঠন নির্ভীক এর প্রতিষ্ঠাতা এটিএম কামাল এর ৫৯তম জন্মদিন। ১৯৫৮ সনের ৭ মে ঐতিহাসিক জনপদ প্রাচীন বাংলার রাজধানী সবুজে ঘেরা নদী বেষ্টিত সোনারগাঁ এর বারদির মসলন্দপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এটিএম কামাল এর জন্ম। বাবা মরহুম তাহের মাস্টার ও মা নারী নেত্রী শাহানা খানম চৌধুরীর জৌষ্ঠ পুত্র এটিএম কামাল। নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি কখনো আপোষ করেননি। অন্যায় আর সেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন নিঃশঙ্ক চিত্তে। কখনও রাজপথে, কখনও শহীদ মিনারে, প্রেস ক্লাব চত্ত্বরে, মিছিলে, সমাবেশে, অনশনে মাটি ও মানুষের দাবি আদায়ের সংগ্রামে অবিচল তিনি। দীর্ঘ কারাবাস, অসংখ্য মামলা ও নির্যাতনের পরেও জনগনের ন্যায্য দাবি আদায়ে থামতে না জানা এক অকুতোভয় সেনানির নাম এটিএম কামাল।

৭১ এর মহান মুক্তিযুদ্ধে সোনারাগাঁয়ের সন্মানদি গ্রামে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে যুদ্ধকালীন থানা কমান্ডার ও বর্তমান সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লার (বাদশাহ্ কমান্ডার) অধীনে প্রশিক্ষন গ্রহন করেন কামাল। এরপর কমান্ডার মমিন ভূইয়া ফুলু গ্রুপের একজন সদস্য হিসেবে মাত্র ১৩ বছর বয়সে কিশোর এটিএম কামাল স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন।

এটিএম কামাল সফলতার সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি ঐতিহ্যবাহী মহসিন ক্লাবের প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটি, জেলা মাদক নিয়ন্ত্রণ কমিটির সদস্য, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল সম্পাদক এবং রহমতউল্লাহ মুসলিম ইনিস্টিটিউটের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দুবাইতে থাকাকালীন তিনি দুবাই বাংলাদেশী বিজনেস ম্যানস্ ফোরামের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কমিটি, সোনারগাঁ নাগরিক কমিটি ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি এবং নির্ভীকের মতো পরিবেশবান্ধব বহুল আলোচিত নাগরিক সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জে এটিএম কামাল অসংখ্য সফল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মুক্তির দাবিতে টানা ১২দিন অনশন, রাজউকের গ্রাস থেকে নারায়ণগঞ্জ ও ফতুল্লার জমি রক্ষার দাবীতে অনশন, টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকার মুক্তাঙ্গন থেকে পায়ে হেঁটে (সাড়ে তিনশত কিলোমিটার) সিলেট জকিগঞ্জের অমলসিদ (ভারত সীমান্ত) সুরমা ও কুশিয়ারা নদীর মোহনা ত্রিগঙ্গা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবিতে ৪৮ ঘণ্টার অনশন, সুন্দরবন বাঁচাও-বাংলাদেশ বাঁচাও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নাও!’’ এই স্লোগানে  রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যূৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ থেকে (৬ দিনে ২২৫ কিলোটিমার) পথ হেঁটে রামপাল ফয়লাহাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি উল্লেখযোগ্য। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর এটিএম কামাল কাফনের কাপড় পরে আন্দোলনে নামেন। তার যুক্তি – সরকার যে কোন সময় যে কোন বিরোধী দলীয় নেতা বা কর্মীকে গুম করে দিতে পারে। সুতরাং গুম হওয়ার জন্য কাফনের কাপড় পরে তৈরি থাকাই শ্রেয়। তার এই কাফনের কাপড় পরিধান নেতাকর্মীদের আন্দোলনের নতুন পথ দেখায়।

মানুষের বিভিন্ন দাবী নিয়ে দল-মত নির্বিশেষে নেমেছেন রাজপথে। এটিএম কামাল স্বপ্ন দেখেন একটি সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দূষণমুক্ত শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরি ও বুড়িগঙ্গাবেষ্টিত নারায়ণগঞ্জের। যেখানে থাকবে না মাদক, থাকবে না সন্ত্রাস, থাকবে না কোন নোংরা রাজনীতি। সন্ত্রাসের জনপদ ও ভয়াল মুত্যুর উপত্যকার কলঙ্ক থেকে মুক্তি পাবে নারায়ণগঞ্জবাসী। অপহরন, গুম ও নৃশংস হত্যাকান্ডের স্বীকার হবে না মানুষ, থাকবে স্বাভাবিক মৃতুর গ্যারান্টি। আবালবৃদ্ধবণিতার চিত্ত বিনোদনের জন্য থাকবে বিশাল বিশাল উদ্যান ও শিশুপার্ক। থাকবে সকল নাগরিক সুবিধা, যানজটমুক্ত, পরিবেশ দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে নারায়ণগঞ্জ হবে দেশবাসীর কছে একটি মডেল। থাকবে মেডিকেল কলেজ, থাকবে ছিন্নমূল শিশু ও হকারদের জন্য পুনর্বাসন প্রকল্প ও ভাসমান বস্তিবাসী ও নি¤œবিত্তদের জন্য স্থায়ী ঠিকানা। পাড়ায় পাড়ায় হবে পাঠাগার ও কমিউনিটি সাস্থ্যসেবা কেন্দ্র। আর থাকবে সাধারণ মানুষের মুখে হাসি-শুধু পরিতৃপ্তির হাসি।

শুক্রবার, ৫ মে, ২০১৭

সুকমলের উদ্যোগে নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

    
নারায়ণগঞ্জ খবর ২৪(নারায়ণগঞ্জ প্রতিনিধি) ঃশুক্রবার ৫ মে বাদ জুম্মায় গিয়াসউদ্দিন মডার্ণ একাডেমীর অডিটরিয়ামে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা সুকমলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম  নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানার  যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস টি  আলমগীর  হোসেনের  সভাপতিত্বে এবং ২১ নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চেীধুরী। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বি.এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, মোঃ সোহাগ, সুশান্ত মোঃ রিপন,  মোঃ সানি, মোঃ আলমগীর, মোঃ রবি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ সিরাজ জামে মসজিদের মোয়াজ্জিম হাফেজ মোঃ আবদুর রাজ্জাক।

বুধবার, ৩ মে, ২০১৭

বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে বাঁচতে চাই

নারায়ণগঞ্জ খবর২৪( বন্দর প্রতিনিধি ) : বন্দর মদনগঞ্জে বসুন্ধরা ইন্ড্রাষ্ট্রিয়াল কোম্পানী এখন এলাকাবাসীর কাছে মৃত্যুর ফাদে রুপান্তরিত হয়েছে। বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে বাঁচতে চায় মদনগঞ্জ বাসী।

মদনগঞ্জ দূষনমুক্ত রক্ষা কমিটি নারায়ণগঞ্জ খবর ২৪ এর প্রতিবেদককে জানায়, মদনগঞ্জ বসুন্ধরা ইন্ড্রাষ্ট্রিয়াল কোম্পানী নাম ব্যবহার করে সিমেন্ট কোম্পানী তৈরী করে এলাকায় পরিবেশ ব্যাপক ভাবে দূষন করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের অতিরিক্ত শব্দ দূষন, বায়ু দূষন ও ধুলাবালীর কারনে শিশু, যুবক-বৃদ্ধ আবাল-বনিতা সকল শ্রেণীর সকল বয়সী মানুষের বিভিন্ন ধরনের রোগ-ব্যধি দেখা দিচ্ছে। ফসলি জমিতে ফসল ফলাদী ক্ষতি সাধিত হচ্ছে।

অতিরিক্ত শব্দ দূষনের কারনে বিভিন্ন বসত ঘরের মেঝেতে ও দালান কোঠায় ফাটলের সৃষ্টি হচ্ছে। পুষ্টিহীনতায় ভূগছে শিশুরা আর নবজাতক শিশুরা শ্বাস-কষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শব্দ দূষন প্রকৃতি পরিবেশের ভারসাম্য ছিল সৃষ্টির আদি লগ্ন থেকেই। পরিবেশের জন্যই মানুষের ভালো মন্দ নির্ভর করে। বেঁচে থাকার জন্য যে পরিবেশের প্রয়োজন, সে পরিবেশ নানা কারনে জটিল আকার ধারন করেছে। মানুষ তার আবিষ্কারের প্রতিভা, পরিশ্রম আর দক্ষতা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নানা পদ্ধতি সংগ্রহ করেছে। আর মানুষ সেই গৌরবে অন্ধ হয়ে পৃথিবীর সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সাম্প্রতিকালে বিশ্বব্যাপী দূষনের মাত্রা মারাত্মক আকার ধারন করেছে। তাই বিশ্বব্যাপী মানুষ আজ পরিবেশ দূষনের বিরূদ্ধে সোচ্চার হচ্ছে। আজ আমরা ধ্বংসলীলার চিতার সামনে দাঁড়িয়ে আছি, সভ্যতা মানুষের কল্যানে আসে। তিল তিল করে হাজার বছরের গড়া এ সভ্যতার গতি কোন দিকে ? সৃষ্টির না ধ্বংসের ? আর তাই এ ধ্বংসের হাত থেকে পরিবেশকে দূষণমুক্ত ও সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের। আমরা মদনগঞ্জবাসী এই বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে রেহাই পেতে চাই।
সূত্রে (নারায়ণগঞ্জ খবরে ২৪)

এই হল শ্রমিকের ন্যায্য পাওনা !

নারায়ণগঞ্জ খবর২৪(নারায়ণগঞ্জ  প্রতিনিধি):যথাযোগ্য র্মযাদার সাথেই সারাদেশে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস। গোটা বিশ্বে সকল শ্রমজীবী মানুষের এক সংহতি প্রকাশের ঐতিহাসিক গৌরবময়  দিন ১লা মে । শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় দিন। দিন বদল হয়েছে, উন্নত  প্রযুক্তির আশীর্বাদে পৃথিবী এখন হাতের মুঠোয়। তবে দিন বদলের ছোঁয়া লাগেনি শ্রমিকদের জীবনে। তাইতো মহান শ্রমিক দিবসের এই দিনেই নির্যাতনের শিকার হতে হল এক দিন মজুর রিকশা চালককে। আর এতেই ফুটে উঠে কতটা সফল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

পহেলা মে সোমবার বিকালে নারায়ণগঞ্জ চাষাড়ায় অকপটে গাল মন্দ করে শহরের মূল সড়কের মধ্যে এভাবেই এক রিকশা চালককে বেদম মারধর করে একজন মোটরবাইক আরোহী। এসময় মোটরবাইকটিতে চালক সহ ৩ জন আরোহী ছিল। মোটরবাইক চালক  সামনে থেকে গতিরোধ করে রিকশা আটকিয়ে দিলে পিছনের যাত্রী গাড়ীতে বসেই রিকশা চালকের র্শাট ধরে শুরু করে কিল ঘুষি। একর্পযায়ে রিকশা চালক মারছেন কেন জিজ্ঞাসা করলে আবারও গাড়ি থামিয়ে সড়কে নেমেই দ্বিতীয় দফা মারধর চালায়। তবে ওই সময়ই শতাধিক মানুষের সমাগম থাকলেও প্রতিবাদ তো দূরের কথা থামানোর জন্য এগিয়ে আসলো না কেউই। অথচ পাশেই রয়েছে একটি শ্রমিক সংগঠনের কার্যালয়। এবং একটু সামনে এগুলেই প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ মিনারে চলছিল শ্রমিক সংগঠনের সম্মেলন। আর এ ঝগড়াকে কেন্দ্র করে মোটরবাইকটি রাস্তার মাঝখানে রেখে দেওয়ায় সৃষ্টি হয় এক বিশাল যানজটের। পোহাতে হয় সাধারণ মানুষকেও সাময়ীক ভোগান্তি।

এমন সময় একজন বৃদ্ধ সচেতন পথচারী বলে ফেলল বাহ এই হল শ্রমিকের ন্যায্য পাওনা! তোমারটা তুমি বুঝে নাও। তিনি আরও বলেন, আজকে নাকি শ্রমিক দিবস! মাইক লাগাইয়া চিল্লাইয়া শহর গরম কইরা ফেলসে। আবার করে র‌্যালী। যে শ্রমিকদের নিয়া এতো কিছু এখানে এক শ্রমিক মাইর খায় বাচাঁনোর কেউই নাই। আর শ্রমিকের অধিকার রক্ষায় কত বড় বড় কথা কয়।

এদিকে একজন সচেতন নাগরিক ও সংবাদ কর্মী হয়ে এই প্রতিবেদক তার ক্যামেরায় ছবিটা বন্ধি করে। এবং তৎক্ষনিক সেই রিকশা চালকের পাশে এগিয়ে যায় এবং মারধর করতে বাধা দেয়। মোটরবাইক আরোহীকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন দেখতাসেন না মারতাসি। অয় আমার সামনে ছিল র্হণ দিচ্ছি, সাইট দেয় নাই তাই। তখন রিকশা চালক বলে ভাই সামনেও রিকশা আর সিএনজি কেমনে যামু।

তখন প্রতিবেদক মোটরবাইক আরোহীকে বললেন আপনি ডান দিক দিয়েতো বের হতে পারতেন যেহেতু আপনার হোন্ডা। সেই পরিমান জায়গাতো ছিল। তখন প্রতি উত্তরে মোটরবাইক আরোহী বলেন, না ওরা এমনি যেখানে ইচ্ছা গাড়ি রাইখা দেয়। ওরা আইন কানুন মানে না।

তখন উত্তরে প্রতিবেদক বলেন, আপানারা একটি হোন্ডায় তিনজন বসেছেন এটা কি আইন মানা হলো? না আপনাদের মাথায় হেলমেট আছে! তাছাড়া আপনারা একটি মূল সড়ক দখল করে রেখেছেন। আর আপনি সড়কে দাড়িয়ে মারধর করছেন এটাকি আইনে পড়ে? না আইন ভঙ্গ করেছেন? এক র্পযায়ে প্রতিবেদকের উপর অনেকটা ক্ষেপে যায়। কিন্তু র্ব্যাথ হয়ে আর দেরী না করে মোটরবাইকে উঠে চলে যাওয়ার সময় আরোহী ব্যাক্তি সম্মানের সাথে প্রতিবেদককে বলে আপনাকে দেখে নিব। পিছনে ফিরে তাকালে দেখি রিকশা চালকটিও চলে যাচ্ছে, কেঁদে কেঁদে বলল যেই হাত দিয়ে মারসেন আজই দেখবেন এই হাতটা ঠিক থাকবোনা। আর বলল ভাই আপনিই খালি বাচাঁতে আইলেন।

সম্প্রতি সমগ্র বিশ্বের মত আমাদের দেশেও মে দিবস পালন করাটা শুধুই ফ্যাশন। মালিক পক্ষ হয়তো বলতে পারেন ছুটিতো পাচ্ছে। হ্যা, সরকার দিনটিকে সরকারী ছুটি হিসেবে ঘোষণা করেছে। এ দিনটিতে রাষ্ট্রপতি, সরকার প্রধান ও বিরোধী দলের প্রধানও বাণী দিয়ে থাকেন। শ্রম মন্ত্রণালয় আয়োাজন করে রাষ্ট্রীয় অনুষ্ঠানমালা। বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর শ্রমিক সংগঠনগুলো  বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মহা সমাবেশ করে থাকে। হয়তো কিছু সংখ্যক শ্রমিকরা নেচে-গেয়ে কিছু সময় আনন্দ করে। সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন যে নামেই হোক, কিছু শ্রমিক সংগঠন থাকলেও সেগুলো প্রকৃত শ্রমিকের প্রতিনিধিত্ব করে কি না তা শ্রমিকরাই ভাল জানেন। এ দিনটিতে প্রচার মাধ্যমগুলোর আয়োজনও থাকে চোখে পড়ার মত। কিন্তু মে দিবসের অর্জন কতটুকু, প্রকৃত শ্রমিকরই তা অনুধাবন করতে পারছে। না জেনে গাধার মত খাটতে যতটা না কষ্ট, সুযোগের কথা জেনে সে সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট অনেক বেশী। ফলে দেখা যায় আবারও বৈষম্য, বঞ্চনা, শোষণ প্রতিনিয়ত তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। পেটে ক্ষুধা যার, সেই বুঝে পেটের পীড়া। সে কথা লিখে কি আর বোঝানো যাবে? এমন হাজারো ঘটনা আমাদের সামনে ঘটছে। কি করণীয়, আর কি করছি, তা আমরাই ভালো জানি। কিন্তু অনুভূতি ও বিবেককে জাগ্রত করতে একটি প্রচেষ্টা মাত্র। যা একজন সংবাদ কর্মী হিসেবে তুলে ধরলাম।

শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

গরম কে আবেদন:-কবিতা

নারায়ণগঞ্জ  খবর২৪(লুতফুর রহামান)গরম মানস কে মরন করা হয় কিন্তু  আমেরা কিছু করতা পারি না।
মানস কে কালন্ত  মখা হয় ঘাম।
বির মানস রা তারা আখন কাজ করছে


অবিরাম ছাস্তা ছালা ছে  কিন্তু কিছু  বলা  যায়না।
মানস মানসার কন ভরশা করা যায়না
শত্রঃ-জাহিদ হাসান জম্ম- সম্পাদক  নারায়ণগঞ্জ খবর।।

বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালার স্ত্রী খুন


নারায়ণগঞ্জ খবর২৪(সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : ‍ভাড়াটিয়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে র্নিমম খুনের শিকার হয়েছে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা আক্তার (৪৮) নামের মধ্য বয়সি এক মহিলা। ২৫ এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া বাবুল প্রধানের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিনা আক্তার (৪৮) সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, মঙ্গলবার রাত ৯টায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। ঐ সময়ে খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার ঝগড়া থামাতে ছুটে আসে। এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ঐ ভাড়াটিয়া দম্পত্তি। পরে অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা মারা যায়। হত্যাকান্ডের ঘটনার পর থেকেই ভাড়াটিয়া স্বামী স্ত্রী পলাতক রয়েছে। ভাড়াটিয়াদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

বৃষ্টির প্রতি আবেদন ( কবিতা)

নারায়ণগঞ্জ খবর২৪ঃবৃষ্টি ও বৃষ্টি একটু দয়া কর রে

দক্ষিন বঙ্গের মানুষ মোরা

বাড়ি মোদের চরে।

তোর এই রাগ দেখলে পরান কাঁপে ডরে।

সেই যে আইলি সিডর হইয়া, ভয়ার্ত সে রাত

ছেলে বুড়ো সবাই জাগনা, হয়নি কেহ কাত।

ভয়ের চোটে কেউ উঠলো স্কুলের ছাদে

স্বপন স্যারের দোতালাতে কাঁদে শিশু কাঁদে।

সুবন্ধিতে মা-বোন উঠলো গাছে

পুরুষ বেটা ঠেলছে তারি পাছে।

কত মা যে ভয়ের চোটে পালাতে দিল দৌড়

কোল বালিশ বুকেতে মায়ের, ছেলে হল পর।

ভাসাইয়া নিলি সব কিছু, ধান হইলো চিটা

কেউ হারাইলো হালের বলদ, কেউ হারাইলো ভিটা।

গরিব মোরা, অশিক্ষিত চাষী।

প্রতি বছর বাণের জলে ভাসী।

পোলাপান মোর ভাত পায়না, বউ পায়না শাড়ি

এমন ও দিন যায় টাহার লইগ্গা কিনতে পাইনা বিড়ি।

আর কত কান্দাবি তুই ? এবার দয়া কর

ভাসাইস না মোর সোনার ফসল, দিয়া যা বর।

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

রূপগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ খবর২৪( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ এপ্রিল শুক্রবার ভোর রাতে উপজেলার হিরনাল, পিতলগঞ্জ ও মাসাব এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, হিরনাল এলাকার আব্দুর রশিদ মাষ্টারের ছেলে সেলিম মিয়া, পিতলগঞ্জ এলাকার নুর মোহাম্মদের ছেলে জুম্মন, ফজর আলীর ছেলে আলী হোসেন ও সোনারগাঁ থানার কাঁচপুর সেনপাড়া এলাকার মৃত মোবারকের ছেলে জামান মিয়া। জামান মিয়া মাসাব এলাকার গাজী হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোস্তাক আহম্মেদ জানান, ঐ ৪ মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে তাদের নিজ নিজ এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। শুক্রবার ভোর রাতে অভিযান পরিচালনা করে হিরনাল এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ সেলিম মিয়াকে, পিতলগঞ্জ এলাকা থেকে জুম্মন মিয়াকে ৩০ পিস ইয়াবা, আলী হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও মাসার এলাকা থেকে জামান মিয়াকে ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ খবর২৪(ঢাকা প্রতিনিধি) : ভুটানে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পারো থেকে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে রওনা হওয়ার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা ৩২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত যিষ্ণু রায় চৌধুরী পারো বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।

এই সফরে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এছাড়া প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন এবং থিম্পুর হেজো-তে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন।

শেখ হাসিনা মঙ্গলবার পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবধর্না এবং গার্ড অফ অনার দেওয়া হয়।

পারো বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান শেরিং তোবগে পারো বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান শেরিং তোবগে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরিং তোবগে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের নেতৃত্ব দেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরিং তোবগে ওইদিনই রাজকীয় প্যালেসে শেখ হাসিনাকে বরণ করে নেওয়া হয়। সেখানে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ও রানি জেটসান পেমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।সহযোগিতার নতুন পথ খুঁজতে রাতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শীর্ষ বৈঠকের পর দ্বৈত কর প্রত্যাহার, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহার করতে দেওয়া, কৃষি, সংস্কৃতি ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে প্রতিবেশী দুই দেশ।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে প্রধানমন্ত্রী বৈঠকে ভুটানের সমর্থনও চেয়েছেন। জলবিদ্যুতে সহযোগিতা নিয়েও তাদের আলোচনা হয়েছে।

শেরিং তোবগে ভুটানের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি তহবিল গড়ার কাজে বাংলাদেশের সহযোগিতা চাইলে শেখ হাসিনা তাকে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ভূটানে চিকিৎসক নেওয়া এবং বাংলাদেশে ভুটানের মেডিকেল শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়েও আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে।

এছাড়া দুই দেশের যোগাযোগ বৃদ্ধি, বন্দর ব্যবহার এবং আঞ্চলিক পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে পররাষ্ট্র সচিব জানান। ১৯ এপ্রিল বুধবার সকালে থিম্পুর রয়্যাল ব্যাঙ্কোয়েট হলে -ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস- শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বিকালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্ট সমস্যার যথায সমাধানে সক্ষমতা অর্জন শীর্ষক একটি উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি সভাপতিত্ব করেন।

ঐ আলোচনায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, যিনি বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। মঙ্গলবার দুপুরে থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ভুটানের রাজাও উপস্থিত ছিলেন ঐ অনুষ্ঠানে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামঘো দর্জি জমি হস্তান্তর চুক্তিতে সই করেন। বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন। 

বন্দরে মটর সাইকেলের ধাক্কায় শিশু আনাছ আহত

নারায়ণগঞ্জ খবর২৪ (বন্দর প্রতিনিধি ) :  বন্দরে মটর সাইকেলের ধাক্কায় আনাছ (৬) নামে এক শিশু আহতের ঘটনায় স্থানীয় কতিপয় কিছু যুবক ক্ষিপ্ত হয়ে মটর সাইকেল চালক প্রবাসী মোতাহার হোসেন (২৭) কে বেদম পিটিয়ে তার ব্যবহারকৃত মটর সাইকেল ভেঙ্গে দিয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার ২ টায় বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত শিশু আনাছ ও চালক মোতাহারকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে । এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও আহত চালক সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে বন্দর স্কুল ঘাট এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মোতাহার প্রবাসে জীবন যাপন করে ১ মাসের ছুটি নিয়ে তার নিজ বাড়িতে আসে। এর ধারাবাহিকতায় প্রবাসী মোতাহারের বন্ধুর দাদীর মৃত্যুর সংবাদ শুনে ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বন্দর স্কুল ঘাট থেকে তার পিতার ব্যবহারকৃত ঢাকা মেট্রো ল ২৭-৭৭২৯ নাম্বারের একটি লাল রং এর এপাচি মটরসাইকেল নিয়ে সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় রওনা হয়। পরে তার মটর সাইকেলটি উক্ত এলাকা দিয়ে চালিয়ে যাওয়ার সময় হোন্ডা আসার শব্দ শুনে আনাছ দৌড়ে রাস্তা পার হওয়ার সময়  মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে শিশু আনাছ আহত হয়। এ ঘটনায় উক্ত এলাকার রাব্বি ও তার বন্ধু শাওন, সামির, শাকিব ক্ষিপ্ত হয়ে মটরসাইকেল চালককে বেদম পিটিয়ে তার মটর সাইকেলটি ভেঙ্গে ফেলে ও মটর সাইকেলের যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়।

সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ২ নারী মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ খবর২৪( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে একটি যাত্রীবাহী লেগুনায় তল্লাশী চালিয়ে ২০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় জোহরা বেগম (৫০) ও নাছিমা আক্তার (৩০) নামে ২ নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোনারগাঁও থানার এসআই আপন কুমার মজুমদার ও এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক পয়েন্টে যাত্রীবাহী লেগুনায় তল্লাশী চালিয়ে ২ নারী মাদক ব্যবসায়ীদের ২০০ পিস ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোহরা বেগম ঢাকা রাজধানীর যাত্রাবাড়ি থানার কালিরবস্তি এলাকার মৃত বাবুল মিয়ার স্ত্রী ও নাছিমা আক্তার একই থানার কাজলা এলাকার মৃত সাগর মিয়ার স্ত্রী। এ ব্যাপারে বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে তরুণ ছাত্র সমাজের মানববন্ধন

নারায়ণগঞ্জ খবর ২৪( শহর প্রতিনিধি ) : সচেতন নারায়ণগঞ্জবাসী ও তরুণ ছাত্র সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জের ৫ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক ও অযৌক্তিক আইসিটি মামলার প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুশিক্ষিত তরুণ, সৎ সাহসী ও মেধাবী সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম মোড়ল নিউজ ২৪ এর ডিস্ট্রিক কোরেসপোন্ডেন্ট ও যুগের চিন্তার রির্পোটার সৈয়দ সিফাত আল রহমান লিংকন একজন উদিয়মান সাংবাদিক আমাদের তরুণ ও ছাত্র সমাজের র্গব। আইসিটি এ্যাক্ট ৫৭ ধারায় এই হয়রানীমূলক ও অযৌক্তিক মামলাটি দিয়ে তার জীবনকে আজ ধ্বংসের মুখে ফেলে দেয়া হচ্ছে। তার পরিবার, আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্খী আমরা সকলেই খুবই চিন্তিত ও র্মমাহত। আমরা জানতে পেরেছি যে সংবাদটি প্রকাশে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তা অনলাইন ইত্তেফাক ডটকম ডট বিডিতেও প্রকাশ করা হয়। যা পরে পরিবর্তন করে ফেলা হয়। এরপর তথ্য বিভ্রাটের কারণে অনলাইন সংবাদ মাধ্যম নারায়ণগঞ্জ বার্তা ২৪ থেকেও সে সংবাদটি একই দিনে প্রত্যাহার করা হয়। এবং সংবাদ প্রত্যাহার ও দু:খ প্রকাশ এই শিরোনামে নারায়ণগঞ্জ বার্তা ২৪ সংবাদ মাধ্যমটিতে প্রকাশও করা হয়। তারপরেও এ অযৌক্তিক মামলা কেন ? এই মামলাটির মাধ্যমে একজন ছাত্রের ভবিষ্যতকে অন্ধকারে ঢেকে দেয়া হয়েছে। তাই আমারা সকলেই এই মামলাটিকে প্রত্যাহার করে নেয়ার জোড় দাবী জানাই। এছাড়াও আরও ৪ জন সাংবাদিককে মামলা দেয়া হয় যারা প্রত্যেকেই পেশাদার সাংবাদিক। এদেরকে এই মামলা দেয়ার মাধ্যমে জাতিকে কলংকিত করা হচ্ছে।

সচেতন নারায়ণগঞ্জবাসী ও তরুণ ছাত্র সমাজের  মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, সাজোয়ার আহম্মেদ, সাইদ খান, রিপন, মো: পারভেজ, ডালিম, রাব্বি, নিলয়, রিবেল, তৌকির, মো: আরিফ, হাসান, আনিক, অভি, দিপুসহ অন্যান্য তরূণ নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, আমরা সকলেই জানি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। যারা বিভিন্ন সময়ই বিভিন্ন হামলা ও মামলার সম্মূখিন হলেও র্সবকালেই দেশ ও জাতির স্বার্থেই কাজ করে যাচ্ছে। তারা সকল বাধা বিপত্তিকে পেরিয়ে আমাদের মাঝে সংবাদ উপস্থাপন করছে। যা আমরা হয়ত কিছু টাকার বিনিময়ে একটি সংবাদ পত্র কিনে অথবা ইন্টারনেট ব্যবহার করে অনলাইন সংবাদ মাধ্যমে সহজেই জানতে পারছি। যা ছাড়া কখনই হয়তো বিভিন্ন জেলা ও দেশ বিদেশের সকল সংবাদ একসাথে পাওয়া সম্ভবময় ছিলনা। আর বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যমগুলো থাকাতেই যেকোন সংবাদ জানার জন্য পরের দিনের অপেক্ষায় থাকতে হয়না। তাৎক্ষনিক যেকোন ঘটনা সারা বিশ্ব জানতে পারে।

কিন্তু আইসিটি এ্যাক্ট ৫৭ ধারায় যে মামলাটি সাংবাদিকদের করা হয়েছে এর দ্বারা এই আইনটিকে অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। যা সচেতন মানুষ হিসেবে কখনই আমরা কামনা করিনা। তাই আমাদের সকলের অনুরোধ থাকবে মাননীয় মেয়র মহোদয় ও তার ভাইয়ের কাছে মামলাটি প্রত্যাহার করে সাংবাদিকদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে।

প্রসঙ্গত, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা, যুগান্তরের প্রতিবেদক ও নারায়ণগঞ্জের আলো পত্রিকাটির সম্পাদক রাজু আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম মোড়ল নিউজ ২৪ এর ডিস্ট্রিক কোরেসপোন্ডেন্ট ও যুগের চিন্তার রির্পোটার সৈয়দ সিফাত আল রহমান লিংকন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচির বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলা প্রত্যাহারের দাবী জানান। এ ব্যাপারে পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট র্কতৃপক্ষসহ প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের উপরে নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে দ্রুত হস্তক্ষেপ কামনা করে।

এ সময় এম এ মান্নান ভূইয়ার সঞ্চালনায় সাংবাদিকদের অংশগ্রহনে ছিলেন, দৈনিক ভোরের  কথার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুজ্জামান আরিফ, অগ্রবানী প্রতিদিন এর সম্পাদক উত্তম সাহা, দৈনিক নীরবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং অনলাইন নিউজ র্পোটাল নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম এর সম্পাদক ও প্রকাশক মো: আবদুল্লাহ আল মামুন, পথের সময় ডট কম এর সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল, অনলাইন নিউজ র্পোটাল ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডট কম এর সম্পাদক আলমগীর আজিজ ইমন, জামাল তালুকদার, শহীদ হোসেন, এইচ এম আমজাদ হোসেন ও প্রমুখ।
//

সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

ন্দরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫টি মিষ্টির দোকান ও রেস্তোরায় অভিযান


নারায়ণগঞ্জ খবর২৪(বন্দর প্রতিনিধি)ঃ বন্দরে বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ১৭ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা।  অভিযান চলাকালে খাদ্য সামগ্রী বিক্রির এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পান।

এ সময় বন্দর খেয়াঘাট সংলগ্ন রোজা মেজবানী রেস্তোরা থেকে ৫ হাজার টাকা, রোজা বেকারী থেকে ৬ হাজার টাকা, বন্দর বাজার সংলগ্ন তাপস সুইট মিটকে নোংরা পরিবেশের জন্য ১০ হাজার টাকা, বন্দর বাসষ্ট্যান্ডে গৌরাঙ্গ দাস মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর খাবারের জন্য ১৫ হাজার টাকা ও অখিল চন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্নতার কারনে ৫ হাজার টাকাসহ মোট ৫টি দোকান থেকে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ দিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি হোটেল ও মিষ্টির দোকান, ঔষধের দোকান দ্রুত দোকান বন্ধ করে অর্থদন্ড এড়াতে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা তাকে সহযোগীতা করেন।

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

বাংলাদেশী হত্যার দায়ে মালয়েশিয়ায় ২ পুলিশের ফাঁসি

নারায়ণগঞ্জ খবর ২৪ (প্রবাস র্বাতা ) : মালয়েশিয়ায় বাংলাদেশী নাগরিক হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন উচ্চ আদালত। শুক্রবার জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাঙ্গার পারলিসের ইমিগ্রেশন পুলিশ অফিসার মোহাম্মদ আমিনউদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফিন্দি জুলকাফলি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ২০১৪ সালের ২৯ অক্টোবর কাঙ্গার পারলিসে আবু বকর সিদ্দিক (৪৫) নামের এক বাংলাদেশী অভিবাসীকে হত্যা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর কানগার হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে খালাস দেন। পরে এ রায়ের বিরুদ্বে উচ্চ আদালতে আপিল করা হয়।মামলার তথ্য বিবরণীতে বলা হয়, আটক আবু বকর সিদ্দিক গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দেয়ার অনুরোধ করেন।

কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা যায়, তাকে লকআপের বাইরে আনা হয়েছিল এবং ইমিগ্রেশনের ওই দুই কর্মকর্তার হাতে লম্বা কাঠের লাঠি ছিল।আবু বকরের অপর এক সঙ্গীও অভিযোগ করেন, তাকে ইমিগ্রেশন অফিসার মারধর করে। এতে আবু বকরের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ২০১৪ সালের ৪ নভেম্বর তিনি মারা যান। ময়নাতদন্তে আবু বকরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং একাধিক বেত্রাঘাতের ফলে নরম টিস্যু জখম হয়ে আবু বকরের মৃত্যু হয়।

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭

চতুর্থ বার এরমত এইবার বেগম রোেকয়া বিদ্যালয় নববর্ষ উদজাপন হছে

নারায়ণগঞ্জ( খবর ২৪:নারায়ণগঞ্জ প্রধিনিধি):আজ সকাল ৭ ঘটিকা বেগম  রকেয়া খন্দকার  পৌরউচচ বিদ্যালয় মল্গল শভা জাত্রা বের হয় সাখান থেকে সকল  শিখক এবং শিখাথীবিন্দ শাখানা নৌকা ক্রিশক এবং গ্রাম বাঙলা অয়তিজ ধরে চলছে আজ শব ধরন মানস তবু বাংলা শানক্রিতি পরজায় জে অন্সথান হয় তা নারায়ণগঞ্জ  জিলা প্রশাসন  কারজলয় নাছ,গান, কবিতা,নাটক,আলোচনা সভা মধা বাংলা সব কথা তুলে ধরানো  হয় কিন্তুু শরাস্রবাদ, জংিগ বাদ আর প্রশশং তুেল ধরান আর মধ দিয়া বাঙালি অন্সথান শেস হয়

বুধবার, ৫ এপ্রিল, ২০১৭


Narayanganj khobor24:-এই শহরের সেই পাখিরা কোথায় গেছে উড়ে



বিকাল বেলা ঝাঁকে ঝাঁকে বেড়াতো সব ঘুরে।



বাবু পাড়া উকিল পড়ায় ছিলো পাখির ঝাঁক



সেই পাখিরা উড়ে গেছে ভেঙ্গে গেছে বাঁক।



শিকারীরা তেমনি আছে শূন্য তাদের হাত



সবার সাথেই সবার দেখা হচ্ছে দিন ও রাত।



পাখির জীবন ভিন্ন শুধু ভিন্ন তাদের ধারা

 কোন খাঁচাতে বন্দী হয়ে হারিয়ে গেল তারা।

 শিকারীরা জবু থবু বুড়িয়ে গেছে আজ

কেউ করে না পাখির খবর গালে পড়েছে ভাঁজ।

বাধ ভেঙ্গে, বাধা আর বিপত্তি সব কিছুরে মধ্য দিয়ে করতে হবে



সৃষ্টি নিন্দুকেরা ভেসে গিয়ে তোমার কথাই বলবে লোকে পড়বে সবার দৃষ্টি,



কষ্টে থেকেও আজকে যে দিন করছো তুমি ধারণ আগামীতে পূণ্য পাবে হবে সুখের কারণ।



অভিনেতা, বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন লোকেরা বলিলেন, আহ !



আমরা কয়জন বাহিরে দাঁড়াইয়া বলিতেছিলাম, বাহ ! বাহ !



তিনি যে আমাদের ঘনিষ্ট বন্ধু আমরাতো তাহাকে চিনি কতো কিছু লইয়া হর হামেশাই খেলান ছিনি মিনি,



বুঝিলো না লোক খুঁজিলো না আর তাহাকে মারিলো সিল এখন লোকেরা হর হামেশাই খাচ্ছে তাহারে কিল

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

                   সাইনবোর্ড এখন মৃত্যুফাঁদ
Narayanganj khobor২৪:ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটির অন্যতম জনবহুল এলাকা সাইনবোর্ড এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বর্তমানে এই এলাকাটি স্কুল, কলেজ, মাদ্রাসা, মার্কেটসহ হাসপাতালে সয়লাব হয়ে গেছে। আর তাই প্রয়োজনের তাগিদে প্রতিদিনই এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে লাখো মানুষ। সরকার এ হাইওয়ে সড়কটিকে ৪ লেন থেকে ৮ লেন করার প্রকল্পটিও খুব দ্রুতগতিতে করছে। যার ফলে এ রাস্তার আড়াআড়ি দৈর্ঘ্য ও প্রস্থে সু-বিশাল। তাছাড়াও বিভিন্ন জেলার ব্যস্ততম প্রধান সংযোগ সড়কের মধ্যে এটি একটি। আর হাইওয়ে রোড হওয়ায় প্রতিদিনই প্রায় লক্ষাধিক গাড়ি চলাচল করে এই এলাকাটির সড়ক দিয়ে। আর এসব দ্রুততম গাড়িগুলোকে গতিরোধক করার মত নেই কোন ব্যবস্থা। অথচ এই বিশাল সড়কে পথচারীদের পারাপারের জন্য নেই একটি ফুট ওভারব্রিজ।

ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পার হতে হচ্ছে। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকার মোড়টিই সবচেয়ে বিপজ্জনক। এখানে সার্বক্ষনিক প্রাইভেট কার, লেগুনা, কভার ভ্যান হালকা যানসহ বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাক, লরি, যাত্রীবাহী বাসসহ নানা ধরনের ভারি যানবাহন চলাচল করে। অথচ এই পথটিই রাস্তা পারাপারের জন্য মানুষ বেশি ব্যবহার করে। এর মধ্যে বয়স্ক, শিশু ও নারীদের কথা বিবেচনা করে চলন্ত সিঁড়িসহ একটি ফুট ওভারব্রিজের প্রয়োজনীয়তা সর্বাধিক। এতে করে শুধু সাধারণ মানুষ জীবনের ঝুঁকি থেকে রক্ষাই পাবেনা। যানজট নিরসনেও ফুট ওভারব্রিজ অন্যতম ভূমিকা রাখবে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানায়, সাইনবোর্ড এলাকাটি বর্তমানে খুবই জনপ্রিয় স্থান। তাছাড়া এটি এখন লোকারন্যে পরিণত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম স্থান এখন সাইনর্বোড এলাকাটি।  আমি নারায়ণগঞ্জের একটি সুনামধন্য কলেজে পড়াশুনা করি। প্রতিদিনই বাসা থেকে বের হলে সাইনবোর্ড সড়কের মোড়টি পার হতে আমার অনেক ভয় লাগে। একের পর এক গাড়ি চলতে থাকে। এত দ্রুত গতিতে চলে যে হাতটা বাড়িয়ে সিগন্যাল দিব তাও সাহস হয়না। কিন্তু কি করার তারপরেও জীবনের ঝুকিঁ নিয়েই পার হচ্ছি। জন-নিরাপত্তা এবং জনদুর্ভোগ কমানোর জন্য নেই তেমন কোন সু-ব্যবস্থা। প্রায়ই ঘটে মারাত্মক সড়ক দুর্ঘটনা, এই আকষ্মিক সড়ক দুর্ঘটনা এড়াতে ওভারব্রীজ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এক কথায় যে কোন দুর্ঘটনা এড়াতে এর ব্যবহার অনস্বীকার্য। এমতবস্থায় আমাদের সকলের প্রাণের দাবি একটি ফুট ওভারব্রীজ নির্মাণ।

এসময় জাকির হোসেন আরও বলেন, এখানে কোটি টাকা ব্যয় করে জাতির পিতা ও কন্যার একটি বিশাল স্তম্ভ নির্মাণ করা হয়েছে। কিন্তু জনদুর্ভোগ এবং জন-নিরাপত্তার জন্য কারও উদ্যোগে যদি একটি ফুট ওভারব্রিজ তৈরি হত তাহলে অনেক ভালো হত। কর্তৃপক্ষের এমন উদাসীনতা আমরা কামনা করিনা।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলি আমিরুল হোসেন বলেন, আমাদের রোড ডিজাইন অনুযায়ী  মুল চত্ত্বরে কোন ফুট ওভারব্রিজ করা যাবেনা। এতে করে বরং জনদুর্ভোগ আরও বেড়ে যাবে, যানজটের সৃষ্টি হবে। তবে এলাকাবাসী  দাবী জানালে ও পত্রিকায় প্রকাশিত হলে ৫০০-৬০০ মিটার দূরে আশপাশে কোথাও করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাবো। মানুষ শুধু বলে কিন্তু অনেক সময়ই ফুটওভার ব্রীজ ব্যবহার করেনা ।

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

               


                নুরু হত্যাকান্ডের প্রতিবাদে ছাত্রদলের                                      বিক্ষোভ মিছিল
Narayanganj khobor24(রূপগঞ্জ প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট রাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

জেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম ইমনের নির্দেশে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবু মোঃ মাসুম এর নেতৃত্বে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আজিম সরকার, মোঃ সোহেল, আহমেদ রাজিব, সুলতান মাহমুদ, মোদাচ্ছের মোল্লা, ওমর ফারুক, শুক্কুর মাহমুদ, মামুন রহমান, মোঃ জসীম, মেহেদি রিপন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপিসহ ছাত্রদল নেতাকর্মীদের হত্যা, জুলুম, নির্যাতন বন্ধে সরকারের  প্রতি আহবান জানানো হয়।
               
                     ফতুল্লার সাইনবোর্ড চেকপোষ্টে মহিলা                    মাদক বিক্রেতা ফেন্সিডিলসহ গ্রেফতার
Narayanganj khobor24: মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংএর মহাসমাবেশ শেষে ২১ মার্চ  মঙ্গলবার গভীর রাতে  ফতুল্লার সাইনবোর্ড চেকপোষ্টে  ১৮ বোতল ফেন্সিডিলসহ পারভীন বেগম (৩০) নামের এক মহিলা মাদক  বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ । ফতুল্লার থানার সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে তাকে আটকের পর তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এএসআই জোবায়ের হোসেন জানান, মঙ্গলবার রাতে চেকপোস্টে ডিউটি করার সময় পারভীন বেগকে সন্দেহ হলে তাকে তল্লাশী করে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পারভীন বেগম রাজশাহী জেলার মতিহার থানার চরশ্যামপুরের খায়রুলের স্ত্রী। এ এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শনিবার, ১ এপ্রিল, ২০১৭

Narayanganj khobor24:
১ এপ্রিল শনিবার সকালে সরকারি তোলরাম কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।   তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলরাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্ত্তী। মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

মধুমিতা চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, ইসলাম মানে শান্তির ধর্ম। আরি জঙ্গিরা এই শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে। ইসলামকে কলঙ্ক করা চেষ্টা করছে।

কলেজের সক শিক্ষার্থীদের সচতেন হওয়ার আহবান জানিয়ে মধুমিতা চক্রবর্ত্তী বলেন, তোমাদের এলাকার কোন ব্যাক্তিতে সন্দেহ হলে তাৎক্ষনিক এলাকার মুরুব্বি ও আইশৃঙ্খলা বাহিনীকে জানাবে।

সাফায়েত আলম সানি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন উন্নয়ণে দিকে যাচ্ছে ঠিক তখন দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে একটি মহল। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে জনস্বার্থে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছে। তাই জঙ্গি প্রতিরোধে নারায়ণগঞ্জে সকল ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্য হয়ে কাজ করার আহবান জানান সানি।

হাবিবুর রহমান রিয়াদ বলেন, ২০০৮ সাল থেকে এপর্যন্ত সাড়া দেশে বিভিন্ন আন্দোলনের কারণ অনেক বিশ্ববিদ্যালয় কলেজ সাময়িক বন্ধ থাকলেও সরকারি তোলারম কলেজ একদিনের জন্যও বন্ধ হয়নি। তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বার্থে  কাজ করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, রাফেল প্রধান, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানী আহাম্মেদ পরশ, কর্ম বিষয়ক সম্পাদক মনির, শিক্ষা বিষয়ক সম্পাদক অভি, মহানগর ছাত্রলীগ নেতা, শুভ রায়, আসাদুজ্জামান, বাপ্পি, শান্ত, জিতু, রাকিব, সাগর, সাকিব, জিসান, লিয়ন, রাসেল, রবিন বিশাল, বাবু, আনারুল, ওয়াসিম, জেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান, পায়েল, ফতুল্লা ছাত্রলীগ নেতা টিপু সুলতান, মামুন, সৈয়দ মোস্তাক আহাম্মেদ হাসিব, পাবেল, কলেজের শিক্ষার্থী ফাহিম, পিয়াস, অয়ন, মেহেদী, ফরহাদ, প্রিন্স, নজিব, সভ্য, পরশ, তোফা, রবিন, পপি, শিফাত, কনা, সাদিয়া, ইতি সোনালী প্রমুখ।

এছাড়াও জেলা ও মাহানগর ছাত্রলীগের নির্দেশনায় সরকারি মহিলা কলেজ, নারায়ষগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ আইন কলেজে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Narayanganj khobor24:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম মিলন বলেছেন,জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব,তাদের উপর সমাজের ভাল-মন্দ নির্ভর করে। একজন জনপ্রতিনিধি ইচ্ছে করলে একটি সমাজের পরিবর্তণ ঘটাতে পারেন। শুক্রবার রাত ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ক্লাবের সফল সাধারণ সম্পাদক তথা সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সংবর্ধণানুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,ইচ্ছে করলেই যে কেউ জনপ্রতিনিধি হতে পারেনা জনপ্রতিনিধি হতে সৌভাগ্য লাগে এ গৌরব আল্লাহ প্রদত্ত। বর্তমান সময়ে দেশে সবচেয়ে বড় আতংকের বিষয় হচ্ছে জঙ্গী এবং সন্ত্রাসবাদ। এক সময় এদেশের মানুষ মাদক নিয়ে আতংকে থাকলে এখন জঙ্গী আতংকে রাত কাটে দেশবাসীর। আমাদেরকে সেই জঙ্গী এবং সন্ত্রাবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় জঙ্গীবিরোধী কমিটি গঠন করে তাদেরকে দমন করতে হবে। মাদক সন্ত্রাসের চেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে এই জঙ্গী গোষ্ঠী যে কোন মূল্যে জঙ্গীগোষ্ঠীকে এদেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি সহিদুল হাসান মৃধার সভাপতিত্বে সংবর্ধণানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের,মহান ভাষা সৈনিক আহসান উল্লাহ মৃধা,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভূইয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি প্রমুখ।

সোনাকান্দা এলাকার সমাজ সেবক আজহার ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব সাদেকুর রহমান লিখন, আলহাজ্ব এম এ গফুর,মোঃ ফজলুল হক ফজল, আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম,জাতীয় পার্টির নেতা মোঃ কামরুল হক,মোঃ মনির হোসেন,ইয়া হান্নান,ইয়া মান্নান,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সোনাকান্দা হোয়াইট ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম মিলন বলেছেন,জনপ্রতিনিধিদের অনেক দায়িত্ব,তাদের উপর সমাজের ভাল-মন্দ নির্ভর করে। একজন জনপ্রতিনিধি ইচ্ছে করলে একটি সমাজের পরিবর্তণ ঘটাতে পারেন। শুক্রবার রাত ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ক্লাবের সফল সাধারণ সম্পাদক তথা সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সংবর্ধণানুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,ইচ্ছে করলেই যে কেউ জনপ্রতিনিধি হতে পারেনা জনপ্রতিনিধি হতে সৌভাগ্য লাগে এ গৌরব আল্লাহ প্রদত্ত। বর্তমান সময়ে দেশে সবচেয়ে বড় আতংকের বিষয় হচ্ছে জঙ্গী এবং সন্ত্রাসবাদ। এক সময় এদেশের মানুষ মাদক নিয়ে আতংকে থাকলে এখন জঙ্গী আতংকে রাত কাটে দেশবাসীর। আমাদেরকে সেই জঙ্গী এবং সন্ত্রাবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় জঙ্গীবিরোধী কমিটি গঠন করে তাদেরকে দমন করতে হবে। মাদক সন্ত্রাসের চেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে এই জঙ্গী গোষ্ঠী যে কোন মূল্যে জঙ্গীগোষ্ঠীকে এদেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি সহিদুল হাসান মৃধার সভাপতিত্বে সংবর্ধণানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবু জাহের,মহান ভাষা সৈনিক আহসান উল্লাহ মৃধা,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভূইয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলী নওশাদ, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সাবেক নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি প্রমুখ।

সোনাকান্দা এলাকার সমাজ সেবক আজহার ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব সাদেকুর রহমান লিখন, আলহাজ্ব এম এ গফুর,মোঃ ফজলুল হক ফজল, আওয়ামীলীগ নেতা এম এ কাইয়ুম,জাতীয় পার্টির নেতা মোঃ কামরুল হক,মোঃ মনির হোসেন,ইয়া হান্নান,ইয়া মান্নান,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সোনাকান্দা হোয়াইট ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...