বুধবার, ৩ মে, ২০১৭

বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে বাঁচতে চাই

নারায়ণগঞ্জ খবর২৪( বন্দর প্রতিনিধি ) : বন্দর মদনগঞ্জে বসুন্ধরা ইন্ড্রাষ্ট্রিয়াল কোম্পানী এখন এলাকাবাসীর কাছে মৃত্যুর ফাদে রুপান্তরিত হয়েছে। বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে বাঁচতে চায় মদনগঞ্জ বাসী।

মদনগঞ্জ দূষনমুক্ত রক্ষা কমিটি নারায়ণগঞ্জ খবর ২৪ এর প্রতিবেদককে জানায়, মদনগঞ্জ বসুন্ধরা ইন্ড্রাষ্ট্রিয়াল কোম্পানী নাম ব্যবহার করে সিমেন্ট কোম্পানী তৈরী করে এলাকায় পরিবেশ ব্যাপক ভাবে দূষন করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের অতিরিক্ত শব্দ দূষন, বায়ু দূষন ও ধুলাবালীর কারনে শিশু, যুবক-বৃদ্ধ আবাল-বনিতা সকল শ্রেণীর সকল বয়সী মানুষের বিভিন্ন ধরনের রোগ-ব্যধি দেখা দিচ্ছে। ফসলি জমিতে ফসল ফলাদী ক্ষতি সাধিত হচ্ছে।

অতিরিক্ত শব্দ দূষনের কারনে বিভিন্ন বসত ঘরের মেঝেতে ও দালান কোঠায় ফাটলের সৃষ্টি হচ্ছে। পুষ্টিহীনতায় ভূগছে শিশুরা আর নবজাতক শিশুরা শ্বাস-কষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শব্দ দূষন প্রকৃতি পরিবেশের ভারসাম্য ছিল সৃষ্টির আদি লগ্ন থেকেই। পরিবেশের জন্যই মানুষের ভালো মন্দ নির্ভর করে। বেঁচে থাকার জন্য যে পরিবেশের প্রয়োজন, সে পরিবেশ নানা কারনে জটিল আকার ধারন করেছে। মানুষ তার আবিষ্কারের প্রতিভা, পরিশ্রম আর দক্ষতা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নানা পদ্ধতি সংগ্রহ করেছে। আর মানুষ সেই গৌরবে অন্ধ হয়ে পৃথিবীর সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তুলছে। সাম্প্রতিকালে বিশ্বব্যাপী দূষনের মাত্রা মারাত্মক আকার ধারন করেছে। তাই বিশ্বব্যাপী মানুষ আজ পরিবেশ দূষনের বিরূদ্ধে সোচ্চার হচ্ছে। আজ আমরা ধ্বংসলীলার চিতার সামনে দাঁড়িয়ে আছি, সভ্যতা মানুষের কল্যানে আসে। তিল তিল করে হাজার বছরের গড়া এ সভ্যতার গতি কোন দিকে ? সৃষ্টির না ধ্বংসের ? আর তাই এ ধ্বংসের হাত থেকে পরিবেশকে দূষণমুক্ত ও সুন্দর করার দায়িত্ব আমাদের সকলের। আমরা মদনগঞ্জবাসী এই বসুন্ধরার ডাসযুক্ত ধুলাবালী ও শব্দ দূষন থেকে রেহাই পেতে চাই।
সূত্রে (নারায়ণগঞ্জ খবরে ২৪)

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...