নারায়ণগঞ্জ খবর২৪(বন্দর প্রতিনিধি)ঃ বন্দরে বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। ১৭ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা। অভিযান চলাকালে খাদ্য সামগ্রী বিক্রির এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পান।
এ সময় বন্দর খেয়াঘাট সংলগ্ন রোজা মেজবানী রেস্তোরা থেকে ৫ হাজার টাকা, রোজা বেকারী থেকে ৬ হাজার টাকা, বন্দর বাজার সংলগ্ন তাপস সুইট মিটকে নোংরা পরিবেশের জন্য ১০ হাজার টাকা, বন্দর বাসষ্ট্যান্ডে গৌরাঙ্গ দাস মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর খাবারের জন্য ১৫ হাজার টাকা ও অখিল চন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্নতার কারনে ৫ হাজার টাকাসহ মোট ৫টি দোকান থেকে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ দিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি হোটেল ও মিষ্টির দোকান, ঔষধের দোকান দ্রুত দোকান বন্ধ করে অর্থদন্ড এড়াতে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা তাকে সহযোগীতা করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন