ফতুল্লার সাইনবোর্ড চেকপোষ্টে মহিলা মাদক বিক্রেতা ফেন্সিডিলসহ গ্রেফতার
Narayanganj khobor24: মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংএর মহাসমাবেশ শেষে ২১ মার্চ মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার সাইনবোর্ড চেকপোষ্টে ১৮ বোতল ফেন্সিডিলসহ পারভীন বেগম (৩০) নামের এক মহিলা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ । ফতুল্লার থানার সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে তাকে আটকের পর তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এএসআই জোবায়ের হোসেন জানান, মঙ্গলবার রাতে চেকপোস্টে ডিউটি করার সময় পারভীন বেগকে সন্দেহ হলে তাকে তল্লাশী করে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পারভীন বেগম রাজশাহী জেলার মতিহার থানার চরশ্যামপুরের খায়রুলের স্ত্রী। এ এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন