শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

রূপগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ খবর২৪( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ এপ্রিল শুক্রবার ভোর রাতে উপজেলার হিরনাল, পিতলগঞ্জ ও মাসাব এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, হিরনাল এলাকার আব্দুর রশিদ মাষ্টারের ছেলে সেলিম মিয়া, পিতলগঞ্জ এলাকার নুর মোহাম্মদের ছেলে জুম্মন, ফজর আলীর ছেলে আলী হোসেন ও সোনারগাঁ থানার কাঁচপুর সেনপাড়া এলাকার মৃত মোবারকের ছেলে জামান মিয়া। জামান মিয়া মাসাব এলাকার গাজী হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোস্তাক আহম্মেদ জানান, ঐ ৪ মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে তাদের নিজ নিজ এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। শুক্রবার ভোর রাতে অভিযান পরিচালনা করে হিরনাল এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ সেলিম মিয়াকে, পিতলগঞ্জ এলাকা থেকে জুম্মন মিয়াকে ৩০ পিস ইয়াবা, আলী হোসেনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও মাসার এলাকা থেকে জামান মিয়াকে ২৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...