Narayanganj khobor24:-এই শহরের সেই পাখিরা কোথায় গেছে উড়ে
বিকাল বেলা ঝাঁকে ঝাঁকে বেড়াতো সব ঘুরে।
বাবু পাড়া উকিল পড়ায় ছিলো পাখির ঝাঁক
সেই পাখিরা উড়ে গেছে ভেঙ্গে গেছে বাঁক।
শিকারীরা তেমনি আছে শূন্য তাদের হাত
সবার সাথেই সবার দেখা হচ্ছে দিন ও রাত।
পাখির জীবন ভিন্ন শুধু ভিন্ন তাদের ধারা
কোন খাঁচাতে বন্দী হয়ে হারিয়ে গেল তারা।
শিকারীরা জবু থবু বুড়িয়ে গেছে আজ
কেউ করে না পাখির খবর গালে পড়েছে ভাঁজ।
বাধ ভেঙ্গে, বাধা আর বিপত্তি সব কিছুরে মধ্য দিয়ে করতে হবে
সৃষ্টি নিন্দুকেরা ভেসে গিয়ে তোমার কথাই বলবে লোকে পড়বে সবার দৃষ্টি,
কষ্টে থেকেও আজকে যে দিন করছো তুমি ধারণ আগামীতে পূণ্য পাবে হবে সুখের কারণ।
অভিনেতা, বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন লোকেরা বলিলেন, আহ !
আমরা কয়জন বাহিরে দাঁড়াইয়া বলিতেছিলাম, বাহ ! বাহ !
তিনি যে আমাদের ঘনিষ্ট বন্ধু আমরাতো তাহাকে চিনি কতো কিছু লইয়া হর হামেশাই খেলান ছিনি মিনি,
বুঝিলো না লোক খুঁজিলো না আর তাহাকে মারিলো সিল এখন লোকেরা হর হামেশাই খাচ্ছে তাহারে কিল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন