নারায়ণগঞ্জ খবর২৪(দিনাজপুর প্রতিনিধি):দিনের প্রবল বর্ষনের ও ভারত পাহাড়ী ঢলের পানিতে দিনাজপুরের ৩টি প্রধান নদীর পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুনর্ভবা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩৪ দশমিক ২৫ মিটার,আএাই নদীর পানি ৪০ দশমিক ২৪ মিটার এবং ইচ্ছমতি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ২৯ দশমিক ৬০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার অন্যান্য প্রায় ১০টি শাখা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়ে জমি ও বসতবাড়ি বন্যায় প্লাবিত করেছে। পানির তীব্র স্রোতে দিনাজপুর সদর উপজেলা তুতবাগান মহুতপাড়া শহর রক্ষায় বাধের প্রায় ২০০ ফুট নদীতে তলীয়ে গেছে। এছাড়া সুন্দরা , লালবাগ,জারারামপুর,উলিপুর,সুখসাগর ইত্যাদি বেশ কিছু এলাকার বাধ ভেঙ্গে বন্যায় তলিয়ে যায়। এখানে প্রত্যক্ষ এলাকাবাসীরা জানা যে, দিনাজপুরে ৮টি উপজিলায় আংশিক বন্যায় কয়েক লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ৪টি উপজিলায় সেনাবাহিনী উদ্ধার কাজে অংশগ্রহন করে। ৬টি পয়েন্টে বাধ ভেঙ্গেছে এবং পানিতে ডুবে শিশু মৃত্যু হয়েছে ফসলের অনেক ক্ষতি হয় । দিনাজপুর সদর উপজেলা বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ , খানসামা ও ফুলবাড়ি বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী ফয়েজুর রহমান জানান,অসংখ্য স্থানে বাধ ভেঙ্গে যাওয়ার সেগুলো মেরামত করা হচ্ছে। তবে বালুর অভাবে বাধ মেরামতের কাজ বাধা হয়ে দাড়িঁয়েছে । তিনি আরো বলেন, রংপুর থেকে বালু আনা চেষ্টা চালানো হচ্ছে । এ সময় দিনাজপুরে ৬ থানার এম.পি জনাব শিবলী সাদিক সাধারন মানুষকে খাদ্যদ্রব এবং অন্যান্য সমগ্র বিতরন করেন।।।





