শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

বন্দরে মটর সাইকেলের ধাক্কায় শিশু আনাছ আহত

নারায়ণগঞ্জ খবর২৪ (বন্দর প্রতিনিধি ) :  বন্দরে মটর সাইকেলের ধাক্কায় আনাছ (৬) নামে এক শিশু আহতের ঘটনায় স্থানীয় কতিপয় কিছু যুবক ক্ষিপ্ত হয়ে মটর সাইকেল চালক প্রবাসী মোতাহার হোসেন (২৭) কে বেদম পিটিয়ে তার ব্যবহারকৃত মটর সাইকেল ভেঙ্গে দিয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার ২ টায় বন্দর থানার সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত শিশু আনাছ ও চালক মোতাহারকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে । এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও আহত চালক সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে বন্দর স্কুল ঘাট এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মোতাহার প্রবাসে জীবন যাপন করে ১ মাসের ছুটি নিয়ে তার নিজ বাড়িতে আসে। এর ধারাবাহিকতায় প্রবাসী মোতাহারের বন্ধুর দাদীর মৃত্যুর সংবাদ শুনে ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বন্দর স্কুল ঘাট থেকে তার পিতার ব্যবহারকৃত ঢাকা মেট্রো ল ২৭-৭৭২৯ নাম্বারের একটি লাল রং এর এপাচি মটরসাইকেল নিয়ে সোনাকান্দা কবরস্থান রোড এলাকায় রওনা হয়। পরে তার মটর সাইকেলটি উক্ত এলাকা দিয়ে চালিয়ে যাওয়ার সময় হোন্ডা আসার শব্দ শুনে আনাছ দৌড়ে রাস্তা পার হওয়ার সময়  মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে শিশু আনাছ আহত হয়। এ ঘটনায় উক্ত এলাকার রাব্বি ও তার বন্ধু শাওন, সামির, শাকিব ক্ষিপ্ত হয়ে মটরসাইকেল চালককে বেদম পিটিয়ে তার মটর সাইকেলটি ভেঙ্গে ফেলে ও মটর সাইকেলের যন্ত্রাংশ লুটপাট করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...