শনিবার, ১ এপ্রিল, ২০১৭

Narayanganj khobor24:
১ এপ্রিল শনিবার সকালে সরকারি তোলরাম কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।   তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলরাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্ত্তী। মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

মধুমিতা চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, ইসলাম মানে শান্তির ধর্ম। আরি জঙ্গিরা এই শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে। ইসলামকে কলঙ্ক করা চেষ্টা করছে।

কলেজের সক শিক্ষার্থীদের সচতেন হওয়ার আহবান জানিয়ে মধুমিতা চক্রবর্ত্তী বলেন, তোমাদের এলাকার কোন ব্যাক্তিতে সন্দেহ হলে তাৎক্ষনিক এলাকার মুরুব্বি ও আইশৃঙ্খলা বাহিনীকে জানাবে।

সাফায়েত আলম সানি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন উন্নয়ণে দিকে যাচ্ছে ঠিক তখন দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে একটি মহল। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে জনস্বার্থে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছে। তাই জঙ্গি প্রতিরোধে নারায়ণগঞ্জে সকল ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্য হয়ে কাজ করার আহবান জানান সানি।

হাবিবুর রহমান রিয়াদ বলেন, ২০০৮ সাল থেকে এপর্যন্ত সাড়া দেশে বিভিন্ন আন্দোলনের কারণ অনেক বিশ্ববিদ্যালয় কলেজ সাময়িক বন্ধ থাকলেও সরকারি তোলারম কলেজ একদিনের জন্যও বন্ধ হয়নি। তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বার্থে  কাজ করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, রাফেল প্রধান, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, সানী আহাম্মেদ পরশ, কর্ম বিষয়ক সম্পাদক মনির, শিক্ষা বিষয়ক সম্পাদক অভি, মহানগর ছাত্রলীগ নেতা, শুভ রায়, আসাদুজ্জামান, বাপ্পি, শান্ত, জিতু, রাকিব, সাগর, সাকিব, জিসান, লিয়ন, রাসেল, রবিন বিশাল, বাবু, আনারুল, ওয়াসিম, জেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান, পায়েল, ফতুল্লা ছাত্রলীগ নেতা টিপু সুলতান, মামুন, সৈয়দ মোস্তাক আহাম্মেদ হাসিব, পাবেল, কলেজের শিক্ষার্থী ফাহিম, পিয়াস, অয়ন, মেহেদী, ফরহাদ, প্রিন্স, নজিব, সভ্য, পরশ, তোফা, রবিন, পপি, শিফাত, কনা, সাদিয়া, ইতি সোনালী প্রমুখ।

এছাড়াও জেলা ও মাহানগর ছাত্রলীগের নির্দেশনায় সরকারি মহিলা কলেজ, নারায়ষগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ আইন কলেজে জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...