সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

বৃষ্টির প্রতি আবেদন ( কবিতা)

নারায়ণগঞ্জ খবর২৪ঃবৃষ্টি ও বৃষ্টি একটু দয়া কর রে

দক্ষিন বঙ্গের মানুষ মোরা

বাড়ি মোদের চরে।

তোর এই রাগ দেখলে পরান কাঁপে ডরে।

সেই যে আইলি সিডর হইয়া, ভয়ার্ত সে রাত

ছেলে বুড়ো সবাই জাগনা, হয়নি কেহ কাত।

ভয়ের চোটে কেউ উঠলো স্কুলের ছাদে

স্বপন স্যারের দোতালাতে কাঁদে শিশু কাঁদে।

সুবন্ধিতে মা-বোন উঠলো গাছে

পুরুষ বেটা ঠেলছে তারি পাছে।

কত মা যে ভয়ের চোটে পালাতে দিল দৌড়

কোল বালিশ বুকেতে মায়ের, ছেলে হল পর।

ভাসাইয়া নিলি সব কিছু, ধান হইলো চিটা

কেউ হারাইলো হালের বলদ, কেউ হারাইলো ভিটা।

গরিব মোরা, অশিক্ষিত চাষী।

প্রতি বছর বাণের জলে ভাসী।

পোলাপান মোর ভাত পায়না, বউ পায়না শাড়ি

এমন ও দিন যায় টাহার লইগ্গা কিনতে পাইনা বিড়ি।

আর কত কান্দাবি তুই ? এবার দয়া কর

ভাসাইস না মোর সোনার ফসল, দিয়া যা বর।

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...