শুক্রবার, ৫ মে, ২০১৭

সুকমলের উদ্যোগে নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

    
নারায়ণগঞ্জ খবর ২৪(নারায়ণগঞ্জ প্রতিনিধি) ঃশুক্রবার ৫ মে বাদ জুম্মায় গিয়াসউদ্দিন মডার্ণ একাডেমীর অডিটরিয়ামে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা সুকমলের উদ্যোগে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সাংসদ  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম  নাসিম ওসমানের ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানার  যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস টি  আলমগীর  হোসেনের  সভাপতিত্বে এবং ২১ নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা রোটারিয়ান গিয়াস উদ্দিন চেীধুরী। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বি.এম. ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, মোঃ সোহাগ, সুশান্ত মোঃ রিপন,  মোঃ সানি, মোঃ আলমগীর, মোঃ রবি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ সিরাজ জামে মসজিদের মোয়াজ্জিম হাফেজ মোঃ আবদুর রাজ্জাক।

কোন মন্তব্য নেই:

কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

   নারায়ণগঞ্জ খবর  ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এখনই বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো পরিস্থিতি হয়নি বলে ...